আমরা কোন তথ্য রাখি এবং কেন
অ্যাকাউন্ট তৈরির সময় আপনার নাম, মোবাইল নম্বর ও ওয়ালেট পরিচয় সংগ্রহ করা হয় — এগুলো অ্যাকাউন্ট যাচাই ও লেনদেন প্রক্রিয়ার জন্য দরকার। bKash, Nagad বা Rocket-এ পেমেন্ট দেওয়া বা নেওয়ার সময় লেনদেন আইডি ও পরিমাণ আমাদের সিস্টেমে লগ হয়, তবে আপনার ওয়ালেট পিন কখনো সংরক্ষণ করা
-
1
হয় না। ব্রাউজিং আচরণ যেমন কোন পেজে কতক্ষণ থাকলেন তা বিশ্লেষণের জন্য কুকি ব্যবহার হয়; আপনি চাইলে ব্রাউজার সেটিং থেকে কুকি বন্ধ করতে পারেন, তবে কিছু ফিচার তখন কাজ নাও করতে পারে। তৃতীয় পক্ষের কাছে আপনার ডেটা বিক্রি করা হয় না — শুধুমাত্র পেমেন্ট প্রসেসিং ও
-
2
প্রযুক্তি পরিষেবা প্রদানকারীদের সাথে চুক্তির আওতায় সীমিত তথ্য শেয়ার হয়। এই নীতিমালা বাংলাদেশের প্রযোজ্য আইন অনুসরণ করে তৈরি এবং আপনার অঞ্চলের স্থানীয় বিধিমালার উপর নির্ভরশীল।
সার্ভিসের প্রাপ্যতা আইনি অঞ্চল অনুসারে নির্ভরশীল। ব্যবহারকারী নিজেই স্থানীয় আইন যাচাই করবেন।